রিয়েক্ট কি?
React (রিয়েক্ট) হলো একটি ওপেন-সোর্স জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি, যা মূলত ইউজার ইন্টারফেস (UI) তৈরি করার জন্য ব্যবহৃত হয়।
বিশেষ করে:
- Single Page Application (SPA)
- ওয়েব অ্যাপ্লিকেশনের ভিউ লেয়ার
- মোবাইল অ্যাপের ভিউ (React Native এর মাধ্যমে)
রিয়েক্টকে বলা হয় একটি Declarative এবং Component-Based UI লাইব্রেরি।
রিয়েক্ট প্রথম ২০১১ সালে Facebook তাদের News Feed-এ ব্যবহার শুরু করে। পরে ২০১২ সালে Instagram-এ এটি ব্যবহার করা হয়। বর্তমানে এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্রন্ট-এন্ড লাইব্রেরিগুলোর একটি।
রিয়েক্টের গুরুত্বপূর্ণ ফিচার
রিয়েক্টকে জনপ্রিয় করে তুলেছে এর কিছু শক্তিশালী ফিচার। সামনে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। সংক্ষেপে ফিচারগুলো হলো:
- JSX (জেএসএক্স) – জাভাস্ক্রিপ্টের ভিতরে HTML লেখার সুবিধা
- Declarative UI – কোড পড়তে ও বুঝতে সহজ
- Component-Based Architecture – ছোট ছোট কম্পোনেন্ট দিয়ে বড় UI তৈরি
- One-Way Data Binding – ডাটা ফ্লো নিয়ন্ত্রণে থাকে
- Virtual DOM – দ্রুত রেন্ডারিং ও ভালো পারফরমেন্স
- State Management – অ্যাপের ডাটা সুন্দরভাবে ম্যানেজ করা যায়
রিয়েক্ট কেন ব্যবহার করবো?
এখন প্রশ্ন আসে—Angular, Vue সহ এত ফ্রেমওয়ার্ক থাকতে আমরা কেন React ব্যবহার করবো?
নিচে কিছু বাস্তব কারণ দেওয়া হলো:
1. Simplicity (সহজতা)
রিয়েক্টের সিনট্যাক্স সহজ এবং লজিক পরিষ্কার।
2. Easy to Learn
জাভাস্ক্রিপ্ট জানা থাকলে রিয়েক্ট শেখা তুলনামূলক সহজ।
3. Native Approach
React Native দিয়ে একই জ্ঞান ব্যবহার করে মোবাইল অ্যাপ তৈরি করা যায়।
4. One-way Data Binding
ডাটা ফ্লো নিয়ন্ত্রণে থাকায় বাগ কম হয়।
5. High Performance
Virtual DOM ব্যবহারের কারণে রিয়েক্ট খুব দ্রুত কাজ করে।
6. SEO Friendly
সঠিকভাবে ব্যবহার করলে React অ্যাপ SEO-friendly করা যায়।
7. Testability
রিয়েক্ট অ্যাপ টেস্ট করা তুলনামূলক সহজ।
রিয়েক্ট শিখতে কি কি জানা প্রয়োজন?
রিয়েক্ট শেখা শুরু করার আগে নিচের জিনিসগুলো প্রস্তুত রাখলে ভালো:
- জাভাস্ক্রিপ্টের বেসিক সম্পর্কে পরিষ্কার ধারণা
- একটি টেক্সট এডিটর বা IDE (যেমন: VS Code)
- Node.js ইন্সটল করা
- npm অথবা Yarn ইন্সটল করা (ব্যক্তিগতভাবে Yarn অনেকেই পছন্দ করেন)